স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট টেস্টে সাদমানের জায়গায় জাকির হাসান

জাকির হাসান। ছবি : সংগৃহীত
জাকির হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর টাইগারদের নজর এখন সিলেটে। আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে নেমেছে দুই দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে জায়গা পেয়েছেন জাকির হাসান।

প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ বৃহস্পতিবার সিলেটে দলীয় অনুশীলনে ব্যাটিং করার সময় সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। মাত্র কয়েক বল খেলার পরই ব্যথার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

এরপর আজ সন্ধ্যায় এক বিবৃতিতে সাদমান ইসলামের জায়গায় জাকির হাসানকে স্কোয়াডে অর্ন্তভূক্তি করার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাদমান ইসলামের বিকল্প হিসেবে বুধবারই সিলেটে উড়িয়ে নেওয়া হয়। আজ দলের সাথে অনুশীলনও করতে দেখা গেছে তাকে। এরপর টিম ম্যানেজমেন্ট আজ সন্ধ্যায় দুই ওপেনারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জাকিরকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

১০

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১১

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

১২

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১৪

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১৫

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৬

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৭

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৮

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৯

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

২০
X