স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় দলে ডাক পেলেন ‘বিস্ময় বালক’ বৈভব

বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত
বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জার্সিতে খেলার ডাক পেলেন বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারত ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার। এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছেন এই কিশোর ব্যাটার। ১১ ম্যাচে তার সংগ্রহ ৪৪০ রান। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো শতরান করে ইতোমধ্যেই আলোচনায় বৈভব। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ভারত ‘এ’ দলের ডাক পেলেন তিনি। এর আগে রাইজিং ইন্ডিয়া দলেও ভারতীয় দলের হয়ে খেলেছিল বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার।

একদিনের ম্যাচগুলো হবে ডাম্বুলায়। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিবেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ। দলে রয়েছেন প্রিয়াংশ আর্য, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুবধীর সিং, অংশুল কাম্বোজ এবং আরশাদ খানও।

ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দল রাউন্ড রবিন পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। ৯ জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বৈভবরা। আগামী ১৯ জুন শেষ হবে গ্রুপ পর্ব। ফাইনাল ২১ জুন।

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত ‘এ’ স্কোয়াড:

তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ, আরশাদ খান।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X