স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে সাবেক এই তারকা ক্রিকেটারকে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের ক্রিকেট অন্যতম বড় তারকাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৫ সালে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। এর আগে ২০২৪ সালে ভারতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে বিদায় নেন রিয়াদ। এরও আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসরে যান এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১১ হাজারের বেশি রান রয়েছে রিয়াদের। বল হাতে শিকার করেছেন ১৭৬ উইকেট। তারকা এই ক্রিকেটার এবার কাজ করবেন তরুণ ক্রিকেটারদের নিয়ে।

বিসিবির বর্তমান নীতিনির্ধারকরা চেষ্টা করছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দল থেকে কোচিং পেশায় যুক্ত করতে। তারই অংশ হিসেবে ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুবাদের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘আব্দুর রাজ্জাক, মাহমুদউল্লাহ দেশের হয়ে তিন সংস্করণে খেলেছেন। উনারা কোচিং পেশায় থাকলে ক্রিকেটাররা কিছু শিখতে পারবে। এ কারণে রাজ্জাককে এইচপির স্পিন কোচ আর মাহমুদউল্লাহকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর করা হয়েছে। যখন যুবাদের ক্যাম্প হবে তখন সাতদিন ক্যাম্পে থেকে ছেলেদের শেখাবেন তিনি।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X