স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বিপিএলের সর্বশেষ আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্সের পরও এবারের বিপিএলের নিলামে প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। এমন কাণ্ড রীতিমতো অবাক করেছে রিয়াদকেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।

সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, ‘হ্যাঁ, আমি দেখছিলাম (নিলাম) এবং আই ওয়াজ রিয়েলি শকড। কারণ, শেষ দুই-তিন বছর যদি ক্রিকেট পারফরম্যান্স আর পরিসংখ্যান দেখেন, আমার মনে হয় অনেক জাতীয় দলের খেলোয়াড়ও আমার ধারেকাছে নেই। সেটা স্ট্রাইক রেট, অ্যাভারেজ বা রানের দিক থেকে।’

রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আমিও বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।’

গত বছর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচের ৮টিতে ব্যাটিংয়ে নেমে ১৪৩.০৫ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন মাহমুদউল্লাহ। একই দলের হয়ে ২০২৪ সালে ১৩ ইনিংসে ১৩৪.৬৫ স্ট্রাইক রেটে ২৩৭ রান আসে তার ব্যাট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X