শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস

ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত
ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি তুলেছেন দেশের সাধারণ মানুষ থেকে জনপ্রিয় ব্যক্তিরা।

এবার রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন তিনি। সেখানে ধর্ষকদের ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।

এ বিষয়ে ইমরুল কায়েস তার পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ—এ দেশটি আপনি সেভ করুন ‘

ইমরুল কায়েস লিখেছেন, ‘এই দেশে আর কোন শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে, এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন।’ ইমরুল কায়েসের ভাষ্যমতে, ‘বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।’ এসময় ইমরুল কায়েস আরও লিখেছেন, ‘এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন—এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা আর চাই না এই দেশে কোনো নিরীহ মানুষ বা শিশু এভাবে প্রাণ হারাক।’

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। পরে রামিসার মায়ের উপস্থিতি টের পেয়ে জানলা দিয়ে পালিয়ে যান স্বপ্না ও তার স্বামী ধর্ষক সোহেল রানা। তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

এদিকে, দীর্ঘ ১০ বছরের বেশি ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বয়স। সব মিলিয়ে খেলেছেন ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে আর ১৪ টি-টোয়েন্টি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি আর এক ফিফটিতে ৩৪৯ রান করেছিলেন, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ২০১৯ সালের পর আর কখনো দেশের হয়ে টেস্ট খেলা হয়নি তার। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে, ২০১৭ সালে টি-টোয়েন্টি। ২০২৪ সালে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর ইংল্যান্ড থেকে ‘লেভেল-টু’ কোচিং শেষ করা ইমরুল সিডনিতে গিয়ে জড়ান কোচিংয়ের সঙ্গে। কোচিংয়ের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন ইমরুল। সতীর্থ মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেন ‘এমকেএস স্পোর্টস’। ভালো মানের ব্যাটের অভাব ঘোচাতে যে প্রতিষ্ঠানের জন্ম, তা এখন বিশ্বের অসংখ্য দেশে ব্যাট রপ্তানি করে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X