কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : সংগৃহীত

রাজধানীতে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে একটি সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গত ৯ জুন ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলার তদন্ত, গ্রেপ্তারকৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমে তার মাদক পাচার নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই নতুন এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোরভিত্তিক একটি সংঘবদ্ধ চক্র ঢাকা থেকে মোটরসাইকেলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যশোরে যাবে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে গত ৬ জুলাই রাতে রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে দুটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, এক লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. প্রিন্স মাহমুদ (৩৭), মনিরা বেগম মিষ্টি (৩০), মো. জহিরুল হক তুহিন (৩২) এবং মোছা. জলি বেগম (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ঢাকায় ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে যশোরে নিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে পরিবহনের কৌশল পরিবর্তন করে মোটরসাইকেল ব্যবহার করছিলেন।

তদন্তে আরও জানা গেছে, পারিবারিক ও ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত নেটওয়ার্ক হিসেবে কাজ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে চক্রটির অন্যান্য সদস্য, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে।

ডিএনসি জানিয়েছে, দেশে ইয়াবাসহ সব ধরনের অবৈধ মাদকের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X