শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ কর্মকর্তাদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বারবার ‘ভিত্তিহীন’ অভিযোগ তোলার প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যকে ইরানবিরোধী ‘সন্ত্রাসী নেটওয়ার্ককে’ আশ্রয় ও সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে তেহরান।

বুধবার (০৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালক আলিরেজা ইউসেফি ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় তিনি ইরানের জনগণের প্রতি ব্রিটিশ সরকারের ‘অনুচিত আচরণের’ বিষয়ে দেশটির আনুষ্ঠানিক প্রতিবাদ তুলে ধরেন। খবর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ব্রিটেনে নিরাপত্তাসংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে। রাষ্ট্রদূতের কাছে দেওয়া এক কূটনৈতিক নোটে এসব অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন ইউসেফি।

তিনি বলেন, এসব অভিযোগ মূলত আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়ার একটি চেষ্টা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে করা ‘জঘন্য অপরাধ’ ও পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের দাবি করা হচ্ছে।

আলিরেজা ইউসেফি ব্রিটিশ সরকারের প্রতি ইরানবিষয়ক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি ‘সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উৎসাহিতকারী ব্যক্তি ও নেটওয়ার্ককে’ আশ্রয় ও সমর্থন বন্ধ করার পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহারেরও আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরাইলের অর্থায়ন ও পরিচালনায় পরিচালিত বলে অভিযোগ থাকা সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে ব্রিটেনে আশ্রয় দেওয়া দেশটির আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন। এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে বলেও জোর দিয়েছে তেহরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি, তদন্তে প্রশাসন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X