স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবির দল ঘোষণা, চমকের ছড়াছড়ি

বিসিবি লোগো। ছবি : সংগৃহীত
বিসিবি লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ের ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আগামী ৮ জুন প্রথম ম্যাচ এবং ১০ জুন দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

এরপর সিরিজটি স্থানান্তরিত হবে রাজশাহীতে, যেখানে ১৩ জুন অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। রাজশাহীর ম্যাচের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

বগুড়ার প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ইফতেখার হোসেন ইফতি, আকবর আলী এবং আলিস আল ইসলামের মতো পারফর্মাররা থাকলেও রাজশাহীর তৃতীয় ম্যাচের স্কোয়াডে সুযোগ পেয়েছেন আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম, আবু হাশিম এবং মঈন খান।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌল্লাহ বর্ষণ ও রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল ইসলাম, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌল্লাহ বর্ষণ ও খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১০

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১১

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১২

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৩

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৪

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৫

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৬

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৭

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৮

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৯

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

২০
X