স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেট মহাতারকা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে তিনি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে স্বীকৃত ছিলেন।

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। আধুনিক ক্রিকেটে অলরাউন্ডারের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও কিংবদন্তি ধারাভাষ্যকার রিচি বেনো তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে অভিহিত করেছিলেন।

১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টন টেস্টে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন সোবার্স। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ড প্রায় ৩৬ বছর অক্ষুণ্ন ছিল, যা পরে ভাঙেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।

১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাসের অংশ হয়ে যান সোবার্স। ইংল্যান্ডের সোয়ানসিতে গ্ল্যামরগানের বিপক্ষে তার এই কীর্তি ক্রিকেট ইতিহাসে প্রথম স্বীকৃত ছয় বলে ছয় ছক্কার ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার সাফল্য ছিল অসাধারণ—৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি শিকার করেছেন এক হাজারের বেশি উইকেট।

১৯৭৪ সালে ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি বিশ্বজুড়ে পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে।

তার মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজসহ পুরো ক্রিকেট বিশ্ব হারাল এক অনন্য প্রতিভাকে। ব্যাট, বল ও ফিল্ডিং—সব ক্ষেত্রেই তার অসাধারণ দক্ষতা ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১০

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১১

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১২

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৩

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৪

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৫

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১৬

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১৭

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১৮

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৯

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

২০
X