কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

ইরানের যেকোনো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর এএফপির।

রোববার (১৯ জুলাই) জর্ডানের আকাবা শহরের দিকে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার পর তিনি এ মন্তব্য করেন।

একটি উদ্ধারসেবা কেন্দ্র পরিদর্শনের সময় কাটজ বলেন, ইরান যদি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে আমরা তাদের ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাব।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে তাদের নীতিতে পরিবর্তন আনে, সেই সম্ভাবনাও ইসরায়েল বিবেচনায় রাখছে।

কাটজের মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের নীতি পরিবর্তন করে, যা ঘটতেও পারে, তাহলে তেহরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X