স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট

অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন জ্যাক ক্রলি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন জ্যাক ক্রলি। ছবি : সংগৃহীত

অ্যাশেজ সিরিজে প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া ইংল্যান্ড লর্ডসে জিতে সমতায় ফিরতে চেয়েছিল। তবে দ্বিতীয় টেস্টেও ভালো অবস্থানে নেই বাজবল খেলায় অভ্যস্ত ইংলিশরা। পুরো ম্যাচজুড়ে বেশিরভাগ সময় দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের ছুড়ে দেওয়া ৩৭১ রানের পাহাড়সম লক্ষ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইন আপ। তবে অধিনায়ক স্টোকস আর ডাকেট জুটিতে শেষ দিনের রোমাঞ্চ এখনো ধরে রেখেছে ইংল্যান্ড।

গতকাল শনিবার (১ জুলাই) লর্ডসে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে অবশ্য জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিন শেষে ১১৪ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা।

প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা বেন ডাকেট ৫০ রানে অপরাজিত আছেন। এ ছাড়া ২৯ রানে ব্যাট করছেন অধিনায়ক স্টোকস। ৫ম ও শেষ দিনে জয়ের জন্য আরও ২৫৭ রান তুলতে হবে স্বাগতিক ইংল্যান্ডের।

অস্ট্রেলিয়ার ৩৭১ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। তৃতীয় ওভারেই স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন ওপেনার জ্যাক ক্রলি। ওয়ান ডাউনে আসা ওলি পোপের স্টাম্প উড়িয়ে দেন স্টার্ক। ইংল্যান্ডের আশার প্রতীক জো রুটও দ্রুত ফিরে যায়। কামিন্সের বলে আউট হন মাত্র ১৮ রান করে। দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি ব্রুক আউট হলে খাদের কিনারে চলে যায় ইংল্যান্ড। ৪ রান করা ব্রুককে বোল্ড করে দেন অজি দলপতিপ্যাট কামিন্স। ৪৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে ম্যাচে রেখেছেন বেন ডাকেট-স্টোকস জুটি।

এর আগে ২ উইকেটে ১৩০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বাকি ১৪৯ রান তুলতে ৮ উইকেট হারায় সফরকারীরা। মূলত স্টুয়ার্ট ব্রড ৬৫ রানে ৪ উইকেট নিয়ে ইংলিশদের লক্ষ্যমাত্রা চারশো এর নিচে রাখে। এ ছাড়া ফাস্ট বোলার জশ টং আর ওলি রবিনসন দুটি করে উইকেট শিকার করেছেন।

ইংল্যান্ডকে সিরিজে সমতায় ফিরতে লর্ডসে পঞ্চম দিন আরও ২৫৭ রান তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X