মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিনের উপহার হাতে কামিন্সদের অনুশীলনে হাজির পাকিস্তান 

অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত
অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি : সংগৃহীত

আগামীকাল বক্সিং ডে টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শুরু হওয়ার এখনো সময় বাকি থাকলেও তার আগে আজ খ্রিষ্ট ধর্মীয় অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসে মন ছুঁয়ে যাওয়া ছবি দেখা গেল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও তাদের পরিবারের জন্য বড়দিনের উপহার নিয়ে অস্ট্রেলিয়ার অনুশীলনে হাজির পাকিস্তানের ক্রিকেটাররা। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দারুণ সমাদৃত হচ্ছে।

এদিকে তিন টেস্টের সিরিজে পাকিস্তান পিছিয়ে রয়েছে ১-০-এ। আজ বড়দিন হলেও আগামীকাল টেস্ট থাকায় দ্বিতীয় টেস্টের আগে আজ হালকা হলেও অনুশীলনে ব্যস্ত ছিলেন অজি ক্রিকেটাররা। অজিদের অনুশীলনে হঠাৎ উপস্থিত হন পাক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হাতে বড়দিনের উপহার তুলে দেন পাক ক্রিকেটাররা। অজি ক্রিকেটারদের ছেলেমেয়েদের জন্য ক্যান্ডিও উপহার হিসেবে দেন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদকে এক্ষেত্রেও নেতৃত্ব দিতে দেখা গেছে। পাক দলের কোচিং স্টাফ ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও উপহারের ডালি হাতে আসা দলের সাথে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X