কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে না বলা অসম্ভব : তামিম

গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার (০৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ সিদ্ধান্তের কথা জানান তামিম। তিনি জানান, আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে (প্রধানমন্ত্রী) ‘না’ বলা আমার জন্য অসম্ভব।

গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ করে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যা নিয়ে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গন। চলছিল আলোচনা-সমালোচনাও।

এ অবস্থার মধ্যে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিম ইকবালকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, “আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা আমার জন্য অসম্ভব। পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি... তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।”

এ সময় বিসিবি সভাপতি পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘ওর (তামিম) সংবাদ সম্মেলনটা দেখে আমার একটা ধারণা হয়েছিল... কারণ আমি ওদের এত কাছের যে, ও হয়তো আবেগের বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত হয়েছে। আমার তাই মনে হয়েছে যে, ওর সঙ্গে সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তোবা এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। তবে যেহেতু শারীরিক ও মানসিকভাবে সে ফিট নয়, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাস সময় নিয়ে আশা করি সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্যই সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।’

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে ধারণা করছেন সবাই।

তামিমকে অবসর থেকে ফেরাতে বোর্ডও চেষ্টা করছে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X