স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের রেকর্ড

৭০০ উইকেট নেওয়ার পর অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত
৭০০ উইকেট নেওয়ার পর অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটের লম্বা ইতিহাসে মাত্র দুজন বোলার ৭০০ উইকেটের মাইলফলক পার করেছেন। সেই দুইজনই আবার স্পিন কিংবদন্তি। বলা হচ্ছে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের কথা। প্রায় ১৭ বছর ধরে ক্রিকেটের যে তালিকায় একা শুধু এই দুই স্পিন জাদুকর রাজত্ব করেছেন এবার সেই তালিকায় যোগ হলো আরেক নতুন নাম। টেস্ট ক্রিকেটের ৭০০ উইকেটের এলিট ক্লাবে নতুন নাম হিসেবে অন্তর্ভুক্ত হলেন জেমস অ্যান্ডারসন। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন।

ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট শেষেই তার উইকেট ছিল ৬৯৮টি। সেই হিসেবে ধর্মশালা টেস্টেই তার মাইলফলক স্পর্শ করার কথা। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই শুবমান গিলকে আউট করে মাইলফলকের একদম কাছে চলে যান এই পেসার তবে গতকাল সেই রেকর্ডে নাম লেখানো হয়নি। আজ টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদবকে ফিরিয়ে সেই মুহূর্তটি পেয়ে গেলেন অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হলেও একদিক দিয়ে অ্যান্ডারসন কিন্তু প্রথম। আগের দুইজন ওয়ার্ন ও মুরালিধরন দুজনই স্পিনার আর অ্যান্ডারসন পেসার।

ওয়ার্ন এবং মুরালির কাছে বেশ কয়েক দিক থেকে অবশ্য পিছিয়ে অ্যান্ডারসন। প্রথমত ৭০০ উইকেটে পেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন (১৮৭)। অন্যদিকে মুরালিধরনের লেগেছিল ১১৩ টেস্ট আর ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে।

ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবশ্য ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন বলতে গেলে সবার ধরাছোঁয়ার বাইরে। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে অবশ্য ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্নকে ধরার সুযোগ রয়েছে।

২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন ওয়ার্ন। বছর খানেক পরই এই এলিট ক্লাবে নাম লেখান মুরালিধরন। লঙ্কান এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেলকে আউট করে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।

একটি দিক থেকে অবশ্য অনন্য অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী এই ইংলিশ পেসার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ওয়ার্ন ও মুরালির দুজনেই ৭০০ উইকেট পেয়েছেন ৪০ বছরের কম বয়সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরের লাশ জোর করে হস্তান্তরের অভিযোগ, পুলিশ বলছে ‘না’

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১১

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১২

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৪

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৫

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৬

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৭

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৮

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৯

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

২০
X