স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:৪৮ এএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু চূড়ান্ত

সাকিব আল হাসান (বাঁয়ে) ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে অংশগ্রহণ দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজন করা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতি। সেই রীতি মেনে এবারও প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের আপত্তি থাকার পরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূচিতে টাইগারদের ম্যাচ রেখেছে আইসিসি। ২৮ মে হওয়ার কথা টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

যদিও ম্যাচটির ভেন্যু ও সময় নির্ধারিত ছিল না। অবশেষে ৩৪ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ।

বিশ্বকাপ শুরু দিন অর্থাৎ ১ জুন মাঠে গড়াবে শান্ত-রোহিতদের এই প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচে, যা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন।

বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি। গ্রুপর্বে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে এই স্টেডিয়ামে। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া বিশ্বকাপের আরও ম্যাচ রয়েছে এই ভেন্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X