স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিদের কোচ বললেন, ‘এটাই বাস্তব’

শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তাই ভক্ত-সমর্থকদের প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই বেশি। যে কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সন্তুষ্ট হতে পারেনি আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচও এই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি। প্রতিক্রিয়ায় কালোনি সাফ জানিয়ে দেন, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।’

মৌরিতানিয়ার বিপক্ষেও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন স্কালোনি। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে খেলান বিরতির পর। শুধু তা–ই নয়, দ্বিতীয়ার্ধে আরও কিছু বদলি করেন। মেসিকে খেলান অ্যাটাকিং থার্ডে একদম সামনে। বিশ্বকাপ সামনে রেখে সম্ভবত এসব পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ম্যাচে ভালো খেলেনি এবং মৌরিতানিয়ার সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বোঝাতে পেরেছে সামান্যই।

জয়ের পর স্কালোনি তাই বলেন, ‘সব সময়ের মতো (এই ম্যাচ থেকেও) অনেক কিছু ঠিক করার আছে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো...মাঝেমধ্যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি। এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে।’ দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে কেন বিরতির পর নামানো হলো? এমন প্রশ্নের ব্যাখায় স্কালোনি বলেন, ‘মেসির খেলার সময় নিয়ে তার সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই তাকে খেলানো হয়েছে।’

পারফরম্যান্স যে ভালো হয়নি তা স্বীকার করে নিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তিনি বলেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল।’

মার্তিনেজ এ নিয়ে কৌতুক করতে গিয়ে টেনে আনেন ভেন্যু ঠিক না হওয়ার কারণে বাতিল হওয়া ফিনালিসিমা ম্যাচকে, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি (ম্যাচটি বাতিল হওয়ায়)। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X