স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নি-পরীক্ষার আগে চোট নিয়ে যে বার্তা দিল ব্রাজিল

রাফিনহার ইস্যুতে খারাপ সংবাদ মিললেও ভিনিসিয়াসের শঙ্কা কেটে গেছে। ছবি : সংগৃহীত
রাফিনহার ইস্যুতে খারাপ সংবাদ মিললেও ভিনিসিয়াসের শঙ্কা কেটে গেছে। ছবি : সংগৃহীত

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে হারের ক্ষতটা এখনও তারতাজা। এরই মধ্যে রাফিনহার চোট বেশ অস্বস্তিতে ফেলেছে ব্রাজিলকে। বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেই জানা গেল, ডান পায়ের বাইসেপস ফেমোরিসে চোট পেয়েছেন বার্সেলোনা উইঙ্গার। তার মেডিক্যাল রিপোর্ট এখনও প্রকাশ করেনি ব্রাজিল। তবে প্রকৃত অর্থে চোট গুরুতর হলে একমাসের বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে রাফিনিয়াকে।

রাফিনহার ইস্যুতে খারাপ সংবাদ মিললেও ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বার্সেলোনা ও ব্রাজিলের আকাশে যে মেঘ জমেছিল তা ধীরে ধীরে সরে গেছে। ফরাসিদের বিপক্ষে ম্যাচে চোটের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত গুরুতর কিছু হয়নি এই তারকা লেফট উইঙ্গারের। ক্রোয়েশিয়ার বিপক্ষে অগ্নি-পরীক্ষার আগে অনুশীলনে না থাকলেও, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে না ভিনিকে।

আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচের অনুশীলনে ভিনিকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। অরল্যান্ডোতে দলের অনুশীলনে না থাকলেও একাকী জিমে ঘাম ঝরাচ্ছেন রিয়াল মাদ্রিদ লেফট উইঙ্গার। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক মিগুয়েল এঞ্জেল দিয়াজ জানিয়েছেন, ‘ভিনিসিয়াস ভালো আছেন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে না খেললেও সেটা শুধু সতর্কতার জন্য।’

আগামী সপ্তাহে মায়োর্কার বিপক্ষে রিয়ালের ম্যাচে ভিনির খেলার সম্ভাবনা রয়েছে। এটি বড় স্বস্তির কারণ হবে কোচ আলভারো আরবেলার জন্য। যিনি আগেই কয়েকজন খেলোয়াড়ের চোটে দুশ্চিন্তায় আছেন। চোট গুরুতর না হওয়ায় ক্লাবের ম্যাচের দিকে নজর ভিনিসিয়ুয়েসের। লা লিগায় দ্বিতীয় স্থানে থেকে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করছেন আরবেলা। সে জায়গায় ভিনির উপস্থিতি হতে পারে বড় নিয়ামক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X