স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। জয় দিয়ে মিশন শেষ করার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে সমিত-হামজারা। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিক সিঙ্গাপুর ম্যাচের একমাত্র গোলটি করে।

ফিফা র‍্যাংকিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে এগিয়ে। এরপরও সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। সিঙ্গাপুরের আক্রমণ ভালোই রুখছিল।

তবে ৩১তম মিনিটে সিঙ্গাপুর দ্রুতগতির কাউন্টার অ্যাটাক করে। নিজেদের অর্ধ থেকে বা প্রান্তে লম্বা পাস হয়। বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন সিঙ্গাপুরের ফরোয়ার্ডকে আটকাতে পারেননি। তার নেয়া শট প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক মিতুল মারমা সাময়িক প্রতিহত করেন। ফিরতি বলে বাংলাদেশের বক্সে কয়েক পাক বল ঘুরলেও ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশ গোল হজম করে খেলায় পিছিয়ে পড়ে।

সাত মিনিট পরে বাংলাদেশের গোলের সুযোগ এসেছিল। বক্সের মধ্যে শেখ মোরসালিন অনেকটা ফাকা জায়গায় বল পান। তার নেয়া শট সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে গোল লাইনের দিকে যেতে থাকে। ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে বলের লাগাল নিতে গেলে পড়ে গেলে পেনাল্টি আবেদন করলেও রেফারি দেননি।

দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। ম্যাচে ফেরার জন্য সব ধরণের চেষ্টাই করে ক্যাবরেরার শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা হয়েছিল বেশ প্রত্যাশা নিয়ে। গত বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় লড়াই। বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। ৬ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে একটিতেই। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে আসে সেই জয়। শেষটা সুন্দর করতে চেয়েও পারলেন না কোচ হাভিয়ের ক্যাবরেরার দল। ফলে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X