স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুলিভান ব্রাদার্সের খোঁজ মিলেছিল যেভাবে

রোনান ও ডেক্লান সুলিভান। ছবি : সংগৃহীত
রোনান ও ডেক্লান সুলিভান। ছবি : সংগৃহীত

বাঙালি ভোজনরসিক। ভোজনরসিক বাঙালির প্রিয় খেলা আবার ফুটবল। খাবার টেবিলে বসে খেলার গল্প করতে বাঙালির জুড়ি মেলা ভার। কী কাকতাল, এমনই এক খাবার টেবিলে মিলেছিল দেশের ফুটবলের দুই রত্নের খোঁজ।

বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে আলোচিত দুই নাম রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। সুলিভান ব্রাদার্স নামে পরিচিত দুই ভাই ইতোমধ্যে খেলেছেন লাল-সবুজের জার্সিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে জিতেছেন সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা। রোনান ও ডেক্লানের আরও সহোদর কুইন ও কাভান সুলিভান। কুইন খেলেছেন লিওনেল মেসির বিপক্ষেও।

সুুলিভান ব্রাদার্সকে খুঁজে পাওয়ার গল্পে জড়িয়ে আছে কুইনের নাম এবং খাবার টেবিলের গল্প। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফে’ নামক বাংলাদেশি এক রেস্তোরায় খেতে যান কুইন। নান-মাংস খেতে খেতে আড্ডা জমান রেস্তোরার মালিকের সঙ্গে। মালিক জানান, তার বাড়ি ঢাকা। কুইন কথা কেড়ে নেন। কুইনের নানী বাড়িও যে ঢাকাতেই!

কুইনের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন সেই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। যা নজরে পড়ে সেইভ বাংলাদেশ ফুটবলের। অরিজিন ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসতে কাজ করছে সেইভ বাংলাদেশ ফুটবল। যোগাযোগ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে।

পরের গল্পটা সবার জানা। নানা কাঠখড় পুড়িূয়ে অবশেষে বাংলাদেশে আসেন রোনান ও ডেক্লান। দুই ভাই এলেন, দেখলেন, জয় করলেন। বাংলাদেশের সাফ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনান। দুই গোল ও এক অ্যাসিস্টের সঙ্গে শিরোপা জেতানো পানেনকা শট। সিনেমাকেও হার মানিয়েছেন তিনি।

সুলিভান ব্রাদার্সের নানী সুলতানা আলম ঢাকার মেয়ে। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বিয়ে করেন যুক্তরাষ্ট্রে কর্মরত জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে। এই দম্পতির মেয়ের ঘরে জন্ম নেওয়া চার ছেলেই ফুটবলকে আপন করে নিয়েছেন, যাদের দুজন রোনান ও ডেক্লান।

ফুটবলকে না বেছে উপায় ছিল না তাদের। রক্তে মিশে গেছে ফুটবল। বাবা-মা দুজনই মাঠ দাপিয়েছেন এক সময়। বাবা ব্রেন্ডন সুলিভান পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ে খেলেছেন এবং কোচিংও করিয়েছেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলেছেন। মা হেইকেও বিশ্ববিদ্যালয় নারী দলের অধিনায়ক ছিলেন। পেশাদার পর্যায় ডিভিশন ওয়ান ফুটবলে খেলেছেন। ভাগ্যিস সেদিন বাঙালির হোটেলে গিয়েছিলেন কুইন। গরুর মাংস ও খাসির মাংসের সঙ্গ নান রুটিতে কামড় দিতে দিতে ঢাকার গল্প তুলেছিলেন। বাংলাদেশও পেয়েছে নিবেদিতপ্রাণ এক ফুটবলপাগল পরিবারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X