মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাদখোলা বাসসহ হাতিরঝিলে সংবর্ধনা পাচ্ছেন সাফজয়ী যুবারা

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন যুবারা। ছবি : সংগৃহীত
ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন যুবারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ সাফল্যের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে ​বাফুফে জানিয়েছে, আজ রাত আনুমানিক ৭:৩০ মিনিটে হাতিরঝিলে এই আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি বিজয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিলে গিয়ে শেষ হবে। শুক্রবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচ নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। যেখানে প্রথম শটেই ভারতকে হতাশ করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। রিশি সিংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি। সে ধাক্কা সামলে আর জেতা হয়নি ভারতের। স্যামুয়েল রাকসাম গোল করতে ব্যর্থ হলে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ শিবিরে। তবে ভারতের ওমাং দোদুমের শট গ্যালারিতে গিয়ে পড়লে ফের স্বস্তি ফেরে। বাংলাদেশের হয়ে শেষ শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান। তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য তেমন কোনো ব্যবস্থা থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আমিনুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা আমরা করব।’

সাফজয়ী এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী আমিনুল হক, ‘যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X