বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যেক শিশুকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী শাহে আলম

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা

দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’র উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায়।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মমতাজুর রহমান জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কৃষক দল নেতা জহুরুল ইসলাম ঠান্ডু, তোফায়েল সাবু, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, শিক্ষক নেতা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার, পরিবেশ উৎসবে আলোচনায় জবির রওনাকুর

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

১০

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

১১

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১২

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১৩

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৫

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৬

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৭

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৮

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৯

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

২০
X