কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৪৬ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

খ্রিস্টপূর্ব ১১৮৪ - ইরাথোস থেনিস হিসাব অনুসারে ট্রোজান যুদ্ধে ট্রয় নগরীকে জ্বালিয়ে দেওয়া হয়।

১৪২৯ - ইয়ারগু যুদ্ধের মাধ্যমে শত বছরের যুদ্ধ (হানড্রেড ইয়ার্স ওয়ার) শুরু হয়।

১৪৮৮ - চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা নিযুক্ত।

১৫০৯ - ক্যাথরিনকে ইংল্যান্ডের রাজা ৮ম হেনরি বিয়ে করেন।

১৭২৭ - দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।

১৭৬০ - মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।

১৭৮৮ - রাশিয়ার অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছেন।

১৮৪৬ - মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।

১৮৫৫ - বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সূর্য রশ্মির বিভাজন আবিষ্কার হয়।

১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৩ - রাজা পলের ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিন কারমানসিসের পদত্যাগ।

১৯৮১ - ইরানে ভূমিকম্পে দেড় হাজার লোক নিহত ।

১৯৯১ - নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফরে যান।

২০০৭ - বাংলাদেশে চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ প্লাবন ও পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছিল।

২০১৭ - চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল।

জন্ম

খ্রিস্টপূর্ব ৩২৩ - মহান আলেকজান্ডার, গ্রিক বীর ও সম্রাট।

১৫৭২ - বেন জনসন, ইংরেজ নাট্যকার, কবি এবং সাহিত্য সমালোচক। (মৃ. ১৬৩৭)

১৮৮৫ - উকিল মুন্সী, বাংলাদেশি বাঙালি গীতিকবি। (মৃ. ১৯৭৮)

১৮৯৭ - রামপ্রসাদ বিসমিল, মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত ব্রিটিশবিরোধী বিপ্লবী। (মৃ. ১৯/১২/১৯২৭)

১৮৯৯ - নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা।

১৯০১ - প্রমথনাথ বিশী, বাঙালি লেখক, শিক্ষাব্রতী ও সাংসদ। (মৃ. ১০/০৫/১৯৮৫)

১৯০৮ - জর্জ পেইন, ইংরেজ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৮)

১৯১৯ - রিচার্ড টড, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০৯)

১৯৩৭ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন। (মৃ. ২০১৩)

১৯৩৯ - র‌্যাচেল হেহো ফ্লিন্ট, ইংরেজ সাবেক প্রমীলা ক্রিকেটার। (মৃ. ২০১৭)

১৯৪২ - সোমাচন্দ্র ডি সিলভা, শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৭ - বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।

১৯৫১ - কলিস কিং, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬০ - মেহমেত ওজ, টেলিভিশন ব্যক্তিত্ব, কার্ডিওথোরাসিক সার্জন, অধ্যাপক, ছদ্মবিজ্ঞান প্রবর্তক এবং লেখক।

১৯৬২ - মানো মেনেজেস, ব্রাজিলীয় সাবেক ফুটবলার ও কোচ।

১৯৬৯ - পিটার ডিংকলেজ, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৭৮ - ড্যারিল টাফি, সাবেক ও প্রথিতযশা নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৬ - মিচেল ম্যাকক্লেনাগান, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৮৯ - রিচমন্ড মুতুম্বামি, জিম্বাবুয়ের ক্রিকেটার।

১৯৯১ - স্তাফানি টেলর, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

মৃত্যু

১৮৫৯ - ক্লেমেন্স ভন মেটরনিখ, অস্ট্রীয় সাম্রাজ্যের বিদেশমন্ত্রী। (জ. ১৭৭৩)

১৮৬০ - রামকমল ভট্টাচার্য, সংস্কৃত পণ্ডিত, গ্রন্থকার এবং লেখক। (জ. ১৮৬৪)

১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানী দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত।

১৯০৪ - চন্দ্রশেখর সিংহ সামন্ত, প্রখ্যাত ভারতীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৮৩৫)

১৯২৭ - উইলিয়াম অ্যাটওয়েল, ইংরেজ সাবেক ঘরোয়া ক্রিকেটার। (জ. ১৮৬১)

১৯২৮ - শৈলেশ্বর বসু, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৮৮৬)

১৯৩৬ - আমেরিকার লেখক রবার্ট ই. হাওয়ার্ড।

১৯৬২ - ছবি বিশ্বাস, ভারতীয় বাঙালি অভিনেতা। (জ. ১৩/০৭/১৯০০)

১৯৭০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। (জ. ১৯০০)

১৯৭৯ - জন ওয়েন, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৯০৭)

১৯৯৭ - মিহির সেন, বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু। (জ. ১৫/১১/১৯৩০)

২০০১ - টিমোথি ম্যাকভেই, আমেরিকান সন্ত্রাসী। (জ. ১৯৬৮)

২০০৫ - ভাস্কো গনসালভস পর্তুগালের ১০৩তম প্রধানমন্ত্রী। (জ. ১৯২২)

২০১৫ - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক। (জ. ১৯২৪)

২০১৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯২৬)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট আজ, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X