কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইমার্জিং (এইচপি) ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি।

বুধবার (১০ জুন) সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় খেলা আর মাঠে গড়ায়নি। এরপর দুপুর সোয়া ১টার দিকে ম্যাচ কর্মকর্তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর ফলে ফলাফলশূন্য ভাবেই শেষ হলো এই ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে জয়ের সুবাদে শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

এর আগে, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৩৬৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। লক্ষ্য তারা করতে নেমে ২৭৯ রানেই সব উইকেট হারায় জিম্বাবুয়ে। ফলে ম্যাচটিতে ৮৫ রানের বড় ব্যবধানের জয় পায় বাংলাদেশ।

আজকের ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সমীকরণে এগিয়ে রইলো বাংলাদেশ ইমার্জিং। সিরিজের তৃতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। কিন্তু হারলেও সিরিজ হাতছাড়া হবে না, বরং ড্র হবে। তাই বেশ ফুরফুরে মেজাজেই সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১০

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১১

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১২

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৩

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৪

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৫

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৬

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১৭

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

২০
X