স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানুরই দ্রুততম মানব, মুকুট পুনরুদ্ধার করলেন শিরিন

ফাইল ছবি
ফাইল ছবি

আবারও বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবটা নিজের করে নিলেন ইমরানুর রহমান। আজ রোববার থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হারানো মুকুট ফিরে পেলেন অভিজ্ঞ শিরিন আক্তার। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব হারিয়েছিলেন তিনি।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম।

সর্বশেষ গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন ইমরানুর। সেই তুলনায় এবার তার টাইমিং কিছুটা কমেছে। তবে ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সবগুলোই জিতে অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখলেন তিনি।

বাংলাদেশের কারও কাছে হেরে যাওয়ার কোনো শঙ্কা কাজ করছিল কি না—এমন প্রশ্নে আত্মবিশ্বাসী ইমরানুর বলেন, তিনি তার সতীর্থদের সম্মান করেন, তবে নিজের ওপর বিশ্বাস ছিল যে ভালো করবেন এবং প্রথম হবেন। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরেই এই সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দেখায় দেশের এই দ্রুততম মানবকে। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ দ্রুততম মানবের খেতাব।

এদিকে গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া আক্তারের কাছে হেরে মুকুট হারিয়েছিলেন শিরিন আক্তার। সেবার সুমাইয়ার ১২.১৯ সেকেন্ডের বিপরীতে শিরিনের টাইমিং ছিল ১২.২১ সেকেন্ড। তবে এবার জাতীয় অ্যাথলেটিকসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন শিরিন। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া এবার টাইমিংয়ে পিছিয়ে পড়ে চতুর্থ হয়েছেন।

এটি শিরিন আক্তারের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব। আর এই জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতী স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আজ স্টেডিয়ামে উপস্থিত থেকে শিরিনের এই রেকর্ড ছোঁয়া নিজের চোখে দেখেন বিউটি। সাবেক এই ট্র্যাক রানি শিরিনকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিরিন আমার ১৭ বারের রেকর্ড ছুঁয়েছে, তাই ওকে অভিনন্দন জানাই এবং আশা করি সে সামনে আরও ভালো করবে।’

মুকুট ফিরে পাওয়ার পর মিশ্র এক অনুভূতি প্রকাশ করেন শিরিন আক্তার। গত বছর বিয়ের পিঁড়িতে বসা শিরিনের জন্য এটিই বিয়ের পর প্রথম সাফল্য। ট্র্যাকে এতই মগ্ন ছিলেন যে বিয়ের কথা মনে করিয়ে দিতেই হেসে বলেন, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বিয়ে করেছি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১০

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১১

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৪

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৫

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৬

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৭

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৮

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৯

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

২০
X