কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে রাখবেন

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ফেসবুক, যা সারাবিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহারকারীরা তাদের বিভিন্ন ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি ছবি বা বার্তার মাধ্যমে প্রকাশ করে থাকেন। অনেকে ছবি বা বার্তার রিঅ্যাকশন সংখ্যা এবং মন্তব্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আবার অনেকেই সেই রিঅ্যাকশন সংখ্যা জানাতে চান না। কম্পিউটার বা আইএসও এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে খুব সহজেই ছবি বা বার্তার রিঅ্যাকশন লুকিয়ে রাখা যায়। আজ আপনাদের কাছে রিয়েকশন বা লাইক লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরবো।

যেভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে রিঅ্যাকশন সংখ্যা লুকাবেন: প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। তারপর অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। আনুভূমিক তিনটি লাইনের আইকোন, সেটিই মেনু বাটন। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে একবারে ওপরের ডান কর্নারে থাকে আর আইফোনে নিচের দিকে থাকে। স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নামে একটি অপশন পাবেন। ‘সেটিংস’ এ ক্লিক করুন। সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করলেই হয়ে যাবে। আপনার পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে যাবে।

যেভাবে ফেসবুক পেজে দেওয়া লাইক লুকাবেন: ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পেজে লাইক দিয়ে অনুসরণ করে থাকেন। কোন কোন পেজ অনুসরণ করছেন তা বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা দেখতে পারেন। অবশ্য অনেকেই সেই বিষয়টি লুকিয়ে রাখতে চান। তবে ধারাবাহিকভাবে সব পেজের রিঅ্যাকশন লুকানো যায়না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়।

প্রক্রিয়াটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: আপনার প্রোফাইল পেজে প্রবেশ করার পরে ‘মোর’ অপশনে ক্লিক করুন। এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন। লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে নির্বাচন করুন। এখানে ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন। প্রত্যেকটা অপশন থেকে ‘অনলি মি’ তে ক্লিক করুনে এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।

যেভাবে কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন: আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। উপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন। এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা অন্যরা দেখতে পারবেন না। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনি দেখতে পাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X