কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভালো করে না বুঝে, না দেখে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা উচিৎ নয়। না বুঝে যদি এমন কোনো অ্যাপ আপনি ইনস্টল করে থাকেন, তবে বিপদে পড়তে পারেন যে কোনো সময়। এসব অ্যাপ আপনার মোবাইল ফোনে গোপনে নজরদারি চালায়। এ ধরনের প্রতারণার অ্যাপ দিন দিন বেড়েই চলছে।

তাই গুগল প্লে স্টোর হোক বা অ্যাপেল অ্যাপ স্টোর হোক যেখান থেকেই অ্যাপ ইনস্টল করে থাকেন না কেন আপনি, ইনস্টল করার আগে জেনে নিন কোন অ্যাপগুলো নজরদারি চালিয়ে আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিপদে।

ফোনে তো কত ধরনের অ্যাপ থাকে! নিত্যনতুন অ্যাপ ইনস্টলের বাতিকও থাকে অনেকের। অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে ২০ লাখ অ্যাপ। গুগল প্লে স্টোরে রয়েছে ৩০ লাখ অ্যাপ। কিন্তু এই সব অফিসিয়াল স্টোর থেকে ডাউনলোড করার মানেই যে আপনি ‘নিরাপদ’ তা কিন্তু নয়। চোখ-কান খোলা না রেখে অ্যাপ ডাউনলোড মানেই কিন্তু বিপদকে আমন্ত্রণ জানানোর শামিল।

জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর নাম ও আইকন নকল করে কিছু অ্যাপ প্রস্তুত রয়েছে আপনাকে বোকা বানাতে। গবেষকরা এমন অনেকগুলো অ্যাপ খুঁজে পেয়েছেন। এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে।

এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়—

১.প্যানকেক সোয়্যাপ

২.সুয়েত ওয়ালেট

৩.হাইপারলিকুইড

৪.রেইডিয়াম

৫.বুলএক্স ক্রিপ্টো

৬.ওপেনওসিয়ান এক্সচেঞ্জ

৭.মিটিওরা এক্সচেঞ্জ

৮.সুশিসোয়্যাপ

৯.হার্ভেস্ট ফিনান্স ব্লগ

এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়।

এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X