দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোন তৈরি করছেন বাংলাদেশের যে গ্রামের নারীরা

নিজের তৈরি করা মোবাইলগুলো সামনে নিয়ে বসে আছেন কুমিল্লার এক নারী কর্মী। ছবি : কালবেলা
নিজের তৈরি করা মোবাইলগুলো সামনে নিয়ে বসে আছেন কুমিল্লার এক নারী কর্মী। ছবি : কালবেলা

কুমিল্লা সদর উপজেলার পিয়ারাতলী গ্রামের পাশ ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কাচা পাকা ভবন ফাঁকে ছোট ছোট জলাধার, জুড়ে থাকা সবুজ ফসলের মাঠ, আঁকা বাঁকা গ্রামবাংলার সরু পথ আর এ দিগন্ত মাঠ সমেত প্রাকৃতিক সম্ভারের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ধূসর রঙের কতক উচুতলা ভবন। আর তার ভিতরেই চলছে দেশ এবং দেশ ছাপিয়ে যাওয়া বাণিজ্যিকভাবে মোবাইল ফোন তৈরির পল্লীর এক কারখানা। যেখানে আশপাশের গ্রামের অল্পবিস্তর শিক্ষাগত যোগ্যতার জোরে কাজের মাধ্যমে অর্জিত কমবেশি দক্ষতা নিয়ে ছোটবড় বয়সী তরুণ-তরুণীর হাত দিয়ে চলছে মোবাইল সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরির এক বিশাল কর্মযজ্ঞ। এ গ্রামটিসহ আশপাশের এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামের অধিকাংশ শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয় পার করেছে এমন দক্ষ-অদক্ষ নারীদের জীবনযাত্রার মান এখন বেশ উন্নত। তারা মোবাইল ফোনের এ কারখানায় কাজ করে স্বাবলম্বী। কারণ এখানে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে ধানের জমির পাশে গড়ে উঠেছে মোবাইল ফোন তৈরির কারখানা।

হালিমা গ্রুপের হালীমা হাইটেক মোবাইল তৈরির এ কারখানায় কাজ শেখে নারীরা নিজেরাও এখন বাড়িতে বসে বসে মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বানানোর কাজ করে সংসার চালাচ্ছেন। এই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই চলছে এমন কর্মযজ্ঞ। হালিমা টেলিকম কারখানায় গিয়ে দেখা গেছে, কারখানার প্রায় ৯০ ভাগ শ্রমিক নারী। তাদের কারও বাড়ি পিয়ারাতলী, কারও মাঝিগাছা, ছত্রখিল কিংবা চাঁনপুরে। এর উদ্যোক্তা স্থানীয় তরুণ আবুল কালাম হাসান টগর।

পিয়ারাতলী গ্রামে গিয়ে জানা যায়, এখানের নারী শ্রমিকদের অধিকাংশ প্রাথমিক শিক্ষাও শেষ করতে পারিনি। কেউ আবার লেখা পড়ার পাশাপাশি কারখানায় মোবাইল ফোন তৈরির কাজ করে নিজেরাই স্বাবলম্বী হয়েছেন।

এই গ্রামের নারীরা এখন মোবাইল ফোনের ডেট লেভেল, এলসিডি, এলসিডি লেন্স, কী প্যাড, আপ হাউজিং, ব্যাক হাউজিং, স্পিকার নেট চেনেন। কাপড়ের পুতুল বানানো তরুণী এখন মোবাইল ফোন তৈরি করছেন।

নারীরা পরিপাটি অফিস ড্রেস পরে কাজ করছেন। তদারকি করছেন কারখানার কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ‘গ্রামের নারীরা পিছিয়ে নেই। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানের। আমরা দেশে তৈরি যে কোনো পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বাজার সৃষ্টি করেছি।

পিয়ারাতলী গ্রামের মোবাইল কারিগর এক নারী বলেন, পরিবারের আয় কম, ঘরের পাশের কারখানায় এসে কাজ শিখেছি। এখন নিজে মোবাইল ফোন বানাতে পারি, এটা এখন অনেকটা পুতুল বানানোর মতো সহজ। কারখানায় ভালো বেতন পাই। সন্তানদের পড়ালেখা করাতে পারছি।

কারখানার আরও দুই নারী শ্রমিক বলেন, ঘরের পাশে কারখানা হওয়ায় যাতায়াতের ভোগান্তি নেই, খরচ নেই। পায়ে হেঁটে আসি। দুপুরের খাবারও বাড়িতে খেয়ে আবার কারখানায় এসে কাজ করতে পারি।

উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর বলেন, কারখানার নারী কর্মীরা অল্প লেখাপড়া জানা। আমাদের কর্মীরা গ্রামের বলে পিছিয়ে নেই। তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন। আমরা দেশে তৈরি যে কোনো পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বাজার সৃষ্টি করেছি। কুমিল্লার চাঁন্দপুর গ্রামে মোবাইল ফোন অ্যাকসেসরিজের ব্যবসা দিয়ে শুরু করেছি। নারীদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তারা নিজের হাতে মোবাইল তৈরির কাজ করেন। এখন নারীরাই পিয়ারাতলী গ্রামের কারখানায় মোবাইল ফোন তৈরির কারখানায় কাজ করে নিজেরাই স্বাবলম্বী হয়েছেন। সামনে নারীরা ইলেকট্রনিকস পণ্য ও অ্যান্ড্রয়েড ফোন তৈরি করবেন। কুমিল্লার প্রত্যন্ত এ গ্রামের নারীদের তৈরি পণ্য ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে ও জানিয়েছেন হালীমা গ্রুপের উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১০

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১১

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১২

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৫

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৬

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৭

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৮

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X