কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন?

চন্দ্রগ্রহণ। পুরোনো ছবি
চন্দ্রগ্রহণ। পুরোনো ছবি

ভাবুন তো— নির্জন রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ দেখলেন চাঁদ তার সাদা জ্যোৎস্না ছেড়ে ধীরে ধীরে রঙ পাল্টে রূপ নিয়েছে লালচে-তামাটে এক রহস্যময় রূপে! মনে হবে যেন কোনো প্রাচীন কাহিনির দরজা খুলে গেছে আপনার চোখের সামনে।

এই রোমাঞ্চকর অভিজ্ঞতারই সাক্ষী হতে চলেছি আমরা, কারণ ৭ সেপ্টেম্বর রাতে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য— ব্লাড মুন বা রক্তিম চাঁদ। এটি শুধু একটি চন্দ্রগ্রহণ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর নাট্যমঞ্চ। যেখানে চাঁদ রূপ নেবে এক জাদুকরী রঙে আর আপনি হতে পারেন তার এক সরাসরি দর্শক।

বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে (রোববার ও সোমবার) (৭ ও ৮ সেপ্টেম্বর) এই দুই রাতজুড়ে। তবে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে পরদিন ভোর পর্যন্ত, মোট সময়কাল ৭ ঘণ্টা ২৭ মিনিট।

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হলো ৮২ মিনিটের জন্য চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এই সময়েই চাঁদ রক্তিম রঙে রূপ নেবে, যা বিজ্ঞানীদের ভাষায় ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

কোথা থেকে দেখা যাবে?

এই বিরল দৃশ্য শুধু বাংলাদেশ থেকেই নয়, পুরো এশিয়া, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল থেকেও দেখা যাবে। মানে, একযোগে কোটি কোটি মানুষ রাতের আকাশে তাকিয়ে থাকবে এই রক্তিম জাদুর সাক্ষী হতে।

কেন হয় ব্লাড মুন?

চাঁদের রক্তিম রঙের পেছনে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে প্রতিফলিত লালচে আলো তখন চাঁদের পৃষ্ঠে পড়ে, আর তখনই চাঁদ হয়ে ওঠে তামাটে বা রক্তিম লাল।

এই ঘটনাই তৈরি করে ব্লাড মুনের নাটকীয় রূপ— রোমাঞ্চকর, রহস্যময় এবং নিঃসন্দেহে সৌন্দর্যে পরিপূর্ণ।

জেনে নিন কীভাবে উপভোগ করবেন ব্লাড মুন?

অবস্থান : খোলা আকাশের নিচে বা উঁচু জায়গায় থাকলে দেখা সহজ হবে।

সময় : রাত ৮টার পর থেকেই আকাশে নজর রাখুন।

যন্ত্রপাতি : খালি চোখেই দেখা যাবে, তবে টেলিস্কোপ বা দুরবিন থাকলে অভিজ্ঞতা আরও চমকপ্রদ হবে।

ছবি তোলার সুযোগ : ফটোগ্রাফারদের জন্য এটি একটি সোনার সুযোগ— আকাশের এক অনন্য মুহূর্তকে বন্দি করার জন্য।

তাই আজ রাতে আকাশে চোখ রাখুন । হয়তো আপনি দেখতে পাবেন এমন একটি দৃশ্য, যা সারাজীবন মনে থেকে যাবে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X