কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো টেকনোর পোভা ফাইভজি সিরিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ উন্মোচন করেছে। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে এক বিশেষ আয়োজনে এই সিরিজের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, জনপ্রিয় শিল্পী, ইনফ্লুয়েন্সার ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

টেকনোর ভাষ্য, বাংলাদেশকে ফাইভজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এই সিরিজ হবে নতুন এক মাইলফলক। ‘বর্ন টু বি ইউনিক’ ট্যাগলাইনে উন্মোচিত এই সিরিজে রয়েছে দ্রুত ফাইভজি কানেক্টিভিটি, অনন্য ডিজাইন ও আধুনিক এআই পারফরম্যান্স।

সিরিজটিতে তিনটি মডেল রাখা হয়েছে, পোভা ৭ প্রো ফাইভজি, পোভা স্লিম ফাইভজি ও পোভা কার্ভ ফাইভজি। প্রতিটি ফোনের নকশা ও ফিচার ব্যবহারকারীর ভিন্ন চাহিদা অনুযায়ী সাজানো।

এ বিষয়ে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’

পোভা ৭ প্রো ফাইভজি

ফ্ল্যাগশিপ মডেল পোভা ৭ প্রো ফাইভজিতে রয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও স্ট্যাটাস লাইট, যা নোটিফিকেশন ও গেমিংয়ের সময় আলোকিত হয়। এতে ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন, যা ফ্ল্যাগশিপ-মানের পারফরম্যান্স দেয়। ডিসপ্লেতে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১৪৪ হার্জ ১.৫কে স্ক্রিন ও কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশন, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

ব্যাটারি সেকশনে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। বক্সে থাকছে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। ডিভাইসটিতে আরও রয়েছে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ ও এআই স্টুডিওসহ পূর্ণাঙ্গ এআই সাপোর্ট।

পোভা স্লিম ফাইভজি

বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ফাইভজি স্মার্টফোন হিসেবে পরিচিত এই মডেলটির পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। তবে স্লিম হলেও পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই। ফোনটিতে আছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট সুপার চার্জিং ও ২৪,৫৩২ বর্গমিলিমিটার কুলিং সিস্টেম, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।

এয়ারস্পেস গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার ব্যবহারে ফোনটি হয়েছে টেকসই ও প্রিমিয়াম। এটি মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেও উত্তীর্ণ। ডিভাইসটিতে মুড লাইট ফিচার যুক্ত করা হয়েছে, যা ডাইনামিক লাইটিং ইফেক্ট দেয়। এ ছাড়া ৫০ জিবি ক্লাউড স্টোরেজ ও ডায়মেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর ফোনটিকে আরও দ্রুত ও কার্যকর করে তুলেছে।

পোভা কার্ভ ফাইভজি

পোভা কার্ভ ফাইভজিতে রয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, ডায়মেনসিটি ৭৩০০ ফাইভজি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন। এটি ৯০ এফপিএস পাবজি গেমপ্লে সাপোর্ট করে, যা গেমারদের জন্য দারুণ অভিজ্ঞতা এনে দেবে। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১৪৪ হার্জ এফএইচডি+ ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ও উন্নত মাল্টিমিডিয়া অভিজ্ঞতা।

তিনটি ডিভাইসেই রয়েছে নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও টেকনোর উন্নত এআই সক্ষমতা। এছাড়া প্রতিটি ফোনে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোল ফিচার।

দাম ও প্রাপ্যতা

পোভা স্লিম ফাইভজি : ২৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)

পোভা কার্ভ ফাইভজি : ৩২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)

পোভা ৭ প্রো ফাইভজি : ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)

বাংলাদেশের সব টেকনো আউটলেটে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে পোভা ফাইভজি সিরিজের ডিভাইসগুলো। বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd অথবা টেকনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করুন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X