কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এমন একটি ফিচার, যেখানে সহজেই নিজের মুড, ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে—ঠিক ইনস্টাগ্রাম নোটের মতো। ব্যস্ত সময়ে বা আলাদা করে মেসেজ না পাঠিয়েও এখন সবাই আপনার অবস্থা বুঝে নিতে পারবে।

মার্ক জাকারবার্গের হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের সুবিধা বাড়ায়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘About’ সেকশনের বড় পরিবর্তন। আগে যেখানে শুধু ছোট একটি স্ট্যাটাস লিখে রাখা যেত, এবার সেটি আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোট ফিচারের মতোই এখন হোয়াটসঅ্যাপেও আপনার মুড, চিন্তা, গানের লাইন বা ছোট বার্তা শেয়ার করতে পারবেন। নতুন ‘About’ নোট প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যেই দেখা যাবে। কেউ চ্যাট খুললেই সেটি তার চোখে পড়বে। চাইলে আপনার নোটে রিপ্লাইও দিতে পারবে।

অনেক সময় ব্যস্ততার কারণে বার্তা দেখার সুযোগ হয় না। তখন একটি ছোট নোটে যদি লেখা থাকে ‘ব্যস্ত আছি’ বা ‘মিটিংয়ে আছি’, তাহলে অন্যরা সহজেই বুঝে যাবে। এ ছাড়া নিজের অনুভূতি বা ভাবনা-চিন্তাও খুব সহজে শেয়ার করা যাবে ‘About’ নোটে।

কীভাবে ব্যবহার করবেন নতুন About নোট

- হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

- প্রোফাইল ছবিতে ক্লিক করুন, About সেকশনটি খুলবে।

- যেটি শেয়ার করতে চান, সেটি সেখানে লিখুন।

- কারা এটি দেখতে পাবে এবং কতক্ষণ দৃশ্যমান থাকবে, তা সিলেক্ট করুন।

ব্যস! আপনার কাজ শেষ।

সূত্র : প্রতিদিনin

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X