কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কম্পিউটারের স্ক্রিন কি আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে?

কম্পিউটার
দীর্ঘ সময় স্ক্রিনের মুখোমুখি থাকা শুধু ত্বক নয়, বরং আপনার ঘুম, চোখ, এমনকি শরীরের সামগ্রিক বার্ধক্য প্রক্রিয়াকেও ত্বরান্বিত করছে | ছবি : সংগৃহীত

আজকের দিনে কাজ, পড়াশোনা, বিনোদন; সবকিছুতেই আমরা স্ক্রিনের ওপর নির্ভরশীল। সকাল ঘুম ভাঙার পর থেকে রাতের শেষ মুহূর্ত পর্যন্ত, চোখের সামনে থাকে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের উজ্জ্বল আলো। এই ধারাবাহিক ব্যবহারে চোখ শুকিয়ে যাওয়া বা মাথাব্যথা হওয়া আমরা সবাই চিনি। কিন্তু জানেন কি? এই স্ক্রিনই নীরবে আপনার ত্বকের ওপর প্রভাব ফেলে আপনাকে আপনার বয়সের আগেই বয়স্ক দেখাতে পারে!

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনের মুখোমুখি থাকা শুধু ত্বক নয়, বরং আপনার ঘুম, চোখ, এমনকি শরীরের সামগ্রিক বার্ধক্য প্রক্রিয়াকেও ত্বরান্বিত করছে। এই পুরো ঘটনাকে বলা হয় ‘ডিজিটাল এজিং’।

চলুন জেনে নেওয়া যাক, স্ক্রিন কীভাবে আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে এবং নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে।

১. মূল কারণ নীল আলো

ডিজিটাল ডিভাইস থেকে নির্গত দৃশ্যমান আলোর একটি উল্লেখযোগ্য অংশ হলো উচ্চশক্তির নীল আলো। সূর্যের আলোতেও নীল আলো থাকে, তবে স্ক্রিনের সামনে মুখোমুখি, কাছ থেকে এবং দীর্ঘ সময় ধরে থাকার ফলে এই নীল আলো সরাসরি ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

২. স্ক্রিন কীভাবে বার্ধক্যকে ত্বরান্বিত করে?

ক. ত্বকের অকাল বার্ধক্য

ফ্রি র‍্যাডিক্যালস তৈরি : নীল আলো ত্বকের গভীর স্তর পর্যন্ত পৌঁছে ফ্রি র‍্যাডিক্যালস তৈরি করে, যা কোষ ও ডিএনএ ক্ষতিগ্রস্ত করে।

কোলাজেন ভাঙন : ফ্রি র‍্যাডিক্যালস ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখা কোলাজেন ও ইলাস্টিনকে নষ্ট করে। এর ফলে ত্বক ঢিলে হয়ে যায়, কুঁচকে ওঠে এবং বলিরেখা দ্রুত দেখা দেয়।

হাইপারপিগমেন্টেশন : নীল আলো ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে কালো দাগ বা ছোপ ফেলতে পারে।

খ. ঘুমের চক্রে বাধা ও অভ্যন্তরীণ ক্ষতি

মেলাটোনিন দমন : ঘুমানোর আগে স্ক্রিন দেখলে নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের নিঃসরণ দমন করে, যা স্বাভাবিক ঘুমের রুটিন নষ্ট করে।

কোষ মেরামত ব্যাহত : আমরা ঘুমের সময়ই শরীরের কোষগুলোর মেরামত ও পুনর্গঠন হয়। পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যার ফলে শরীর অভ্যন্তরীণভাবে দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যায়।

গ. চোখের বার্ধক্য ও ক্লান্তি

শুষ্ক চোখ : স্ক্রিন দেখার সময় পলক ফেলা কমে যায়, ফলে চোখের আর্দ্রতা হ্রাস পায়।

ডিজিটাল আই স্ট্রেন : দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার চাপ চোখ ক্লান্ত করে, ঝাপসা দেখা বা মাথাব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

ঘ. ভঙ্গিজনিত বার্ধক্য - ‘টেক নেক’

দীর্ঘ সময় মাথা নিচু করে ল্যাপটপ বা ফোন দেখার অভ্যাস ঘাড়ে স্থায়ী বলিরেখা তৈরি করে। থুতনির নিচের ত্বক ঢিলে হয়ে যেতেও পারে। এই সমস্যাই পরিচিত টেক নেক নামে, এটি এখনকার যুগের একটি নতুন বয়স-দেখানো সমস্যা।

৩. প্রতিরোধ ও সুরক্ষার উপায়

দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই ডিজিটাল এজিং থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

নীল আলো ফিল্টার : কম্পিউটার বা মোবাইলের ‘নাইট মোড’ বা ব্লু-লাইট ফিল্টার ব্যবহার করুন।

২০-২০-২০ নিয়ম : প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকান।

স্ক্রিন বিরতি : ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে সব স্ক্রিন বন্ধ রাখুন।

সঠিক ভঙ্গি : স্ক্রিনকে চোখের সমান্তরালে রাখুন; মাথা সামনের দিকে ঝুঁকিয়ে বসা এড়িয়ে চলুন।

অ্যান্টি-অক্সিডেন্ট স্কিনকেয়ার : ভিটামিন সি-সমৃদ্ধ সিরাম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা ফ্রি র‍্যাডিক্যালসের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X