কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণীতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক এবং উদ্ভাবকদের সেরা প্রকল্পকে সম্মাননা প্রদান করা হয়।

রোবো টেক ভ্যালির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে উদ্ভাবনী প্রকল্প ও গবেষণা উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিতদের পদক, সনদ ও সম্মাননা দেওয়া হয়।

দেশে দীর্ঘদিন ধরে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড, প্রযুক্তি প্রতিযোগিতা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রোবো টেক ভ্যালি। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও মেন্টরশিপের মাধ্যমে অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।

রোবো টেক ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আহসানুল সরকার আকিব বলেন, বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার সক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থী ও উদ্ভাবকদের বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও জানান তিনি।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্ব মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে রোবো টেক ভ্যালি।

এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়নে আরও উৎসাহিত করবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

কালবেলা/এআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X