বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ব্লুটুথ ব্যবহারে এই ৫ বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

ব্লুটুথ ব্যবহারে এই ৫ বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন

স্মার্ট যুগে আমাদের জীবনের অনেকটাই নির্ভর করছে বেতার প্রযুক্তির ওপর। অফিসে, রাস্তায় কিংবা ঘরে বসে—স্মার্টফোনের সঙ্গে ইয়ারবাড, স্মার্টওয়াচ বা স্পিকার যুক্ত করতে এখন ব্লুটুথ অপরিহার্য। কিন্তু জানেন কী, এই সুবিধাজনক প্রযুক্তিই হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁসের বড় মাধ্যম? সারাক্ষণ ব্লুটুথ চালু রাখলে বাড়তে পারে হ্যাকিং ও সাইবার আক্রমণের ঝুঁকি। নিজের গোপনীয় ডেটা ও ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষায় তাই সচেতনতা এখন সময়ের দাবি। চলুন তাহলে জেনে নিই এমন ৫টি সমস্যা, সতর্ক না হলে যেসবের ঝামেলায় পড়তে পারেন আপনিও।

ব্লুজ্যাকিং

মোবাইল ও গ্যাজেটের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের কৌশল। এর একটি পরিচিত নাম ব্লুজ্যাকিং—যেখানে অচেনা কেউ ব্লুটুথ সংযোগের মাধ্যমে আপনার ডিভাইসে অবাঞ্ছিত বার্তা বা ফাইল পাঠিয়ে দেয়। এতে শুধু গোপনীয়তাই বিঘ্নিত হয় না, বরং অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল তথ্যও অন্যের হাতে চলে যেতে পারে।

ব্লুস্নারফিং

আরও ভয়াবহ এক পদ্ধতি হলো ব্লুস্নারফিং। এটি এমন এক ধরনের সাইবার আক্রমণ, যার মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবি ও অন্যান্য মাল্টিমিডিয়া ফাইল চুরি করতে পারে। ভয়াবহ বিষয় হলো, ভুক্তভোগীরা অনেক সময় জানতেই পারেন না যে তাদের তথ্য ইতোমধ্যে হাতছাড়া হয়ে গেছে।

ব্লুবাগিং

ব্লুবাগিংকে বলা যায় সাইবার জগতের এক গোপন ফাঁদ। এই কৌশলের মাধ্যমে হ্যাকাররা আপনার ব্লুটুথ ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে—কল, মেসেজ এমনকি মাইক্রোফোন ব্যবহারের তথ্যও জানতে পারে। ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তারা ফোনের অভ্যন্তরীণ তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হয়।

এমআইটিএম ও ব্লুবোর্ন

ব্লুটুথ সংযোগে সবচেয়ে জটিল আক্রমণগুলোর একটি হলো Man-in-the-Middle (MITM)। এখানে হ্যাকার দুটি ডিভাইসের মধ্যবর্তী অবস্থান নিয়ে তথ্য বিনিময়ে হস্তক্ষেপ করে। অন্যদিকে ব্লুবোর্ন হলো এমন এক দুর্বলতা যা কোটি কোটি ব্লুটুথ ডিভাইসে প্রভাব ফেলতে পারে। এতে ডিভাইসের পাসওয়ার্ড পরিবর্তন বা তথ্য বিকৃত করা সম্ভব হয়—তাও আবার মালিকের কোনো অনুমতি ছাড়াই।

এনক্রিপশনের দুর্বলতা ও বিএলই ঝুঁকি

বেশ কিছু ব্লুটুথ ডিভাইস এখনও দুর্বল এনক্রিপশন বা ডিফল্ট পিন পদ্ধতি ব্যবহার করে, যা সহজেই ব্রুট-ফোর্স আক্রমণের মাধ্যমে হ্যাক করা যায়। পাশাপাশি, স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের মতো ব্লুটুথ লো এনার্জি (BLE) ডিভাইসগুলোতেও ডেটা ম্যানিপুলেশনের ঝুঁকি থেকে যায়।

কীভাবে নিরাপদ থাকবেন

১. ব্লুটুথ ব্যবহার শেষে সবসময় বন্ধ করে রাখুন

২. অপরিচিত কোনো ডিভাইসের সঙ্গে পেয়ারিং এড়িয়ে চলুন

৩.প্রয়োজন ছাড়া ব্লুটুথকে ‘ডিসকভারেবল’ মোডে রাখবেন না

৪.নিয়মিত সিকিউরিটি আপডেট ইনস্টল করুন

৫.পাবলিক জায়গায় ব্লুটুথ ব্যবহার যতটা সম্ভব কমান

শেষ কথা

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে তথ্যচুরির ঝুঁকি। একটু অসতর্কতা আপনার ব্যক্তিগত ছবি, ব্যাংক তথ্য বা মেসেজ অন্যের হাতে পৌঁছে দিতে পারে। তাই ব্লুটুথের মতো সহজ প্রযুক্তি ব্যবহারেও চাই সচেতনতা—কারণ, সুবিধা পেতে গিয়ে যেন বিপদ ডেকে না আনেন আপনি নিজেই।

সূত্র : এফসিসি ও টেকজুম

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X