কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যে অ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এ নিয়ে বিরক্ত নন এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। অনেকে নতুন ফোন কিনেও কয়েক সপ্তাহ পর হতাশ হয়ে পড়েন, কারণ চার্জ দিতে হয় বারবার। কিন্তু জানেন কী, আপনার ফোনের ব্যাটারি শেষ হওয়ার নেপথ্যে কিছু জনপ্রিয় অ্যাপই দায়ী হতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন অ্যাপ নানা কারণে অতিরিক্ত ব্যাটারি খরচ করে। যেমন কিছু অ্যাপ কাজ করতে অনেক শক্তি ব্যবহার করে, আবার কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা চালু রাখে, লোকেশন সার্ভিস ব্যবহার করে বা ক্রমাগত নোটিফিকেশন পাঠায়। ফলে আপনি বুঝে ওঠার আগেই ব্যাটারি ফুরিয়ে যায়।

কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, জানবেন যেভাবে

এই বিষয়টি জানা একেবারেই সহজ। আপনার ফোনের Settings-এ গিয়ে Battery অপশনে যান, এরপর Battery usage বা Battery consumption-এ ট্যাপ করুন। সেখানে গত ২৪ ঘণ্টা বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কোন অ্যাপ কত শতাংশ ব্যাটারি ব্যবহার করেছে, সেটি বিস্তারিতভাবে দেখা যাবে।

কীভাবে রোধ করবেন এই ‘ব্যাটারি চোষা’ অ্যাপগুলোকে

অ্যাপগুলো ডিলিট করাই যে সমাধান, তা নয়; বরং বেশিভাগ ক্ষেত্রেই তা সম্ভবও নয়। তাই কিছু সহজ পদক্ষেপ নিলেই ব্যাটারি লাইফ বাড়ানো যায়।

১. লোকেশন সার্ভিস বন্ধ করুন : যখন দরকার নেই, তখন লোকেশন সার্ভিস বন্ধ রাখুন। এতে অনেক অ্যাপের অযথা ব্যাটারি খরচ বন্ধ হবে।

২. অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন : Settings → Apps → Permissions-এ গিয়ে যেসব পারমিশন দরকার নেই, সেগুলো নিষ্ক্রিয় করে দিন।

৩. নোটিফিকেশন কমান : ঘনঘন নোটিফিকেশন আসা শুধু মনোযোগই নষ্ট করে না, ব্যাটারিও খরচ করে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন।

৪. Battery Saver মোড চালু রাখুন : অধিকাংশ স্মার্টফোনে বিল্ট-ইন ব্যাটারি সেভিং অপশন থাকে। প্রয়োজনমতো এটি চালু রাখলে চার্জ অনেকক্ষণ টিকবে।

৫. ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন : সব অ্যাপ নয়, তবে যেগুলো কম ব্যবহার করেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখুন। এর জন্য প্রতিটি অ্যাপের Battery usage মেনুতে গিয়ে Background usage অপশনটি বন্ধ করতে পারেন।

এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি অনেক বেশি সময় টিকবে, আর চার্জার হাতে নিয়ে বারবার ছুটতে হবে না।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X