কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ১৭৮ আরোহী নিয়ে বিমানে আগুন

আগুন লেগে যাওয়া বিমান। ছবি : সংগৃহীত
আগুন লেগে যাওয়া বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৭৮ যাত্রী। অগ্নিকাণ্ডের সময় তারা বিমানের ভেতরে ছিলেন।

শুক্রবার ( ১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। এ সময় বিমানে ছয় ক্রুসহ ১৭৮ যাত্রী ছিলেন।

বিমান সংস্থার এক মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০, ফ্লাইট কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানটিকে ডেনভারে ঘুরিয়ে দেওয়া হয়।

বিমানে অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, বিমানে থাকা যাত্রীরা বিমানটি খালি করার সময় বিমানের ডানা থেকে জোর করে বেরিয়ে আসেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে, অবতরণের পর বিমানটি গেটের দিকে যাচ্ছিল । এ সময় বিমানের ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X