কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর তানজানিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিতর্কিত নির্বাচনের পর তানজানিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোটে পুনর্নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া হাসান নতুন মেয়াদের শুরুতেই শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দার এস সালাম, শিনইয়াঙ্গা ও মোরোগোরো অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ দমাতে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে। প্রতিবাদকারীরা সরকারকে নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করেছেন।

বিরোধী দল চাদেমা দাবি করেছে, এই সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছে, প্রকৃত সংখ্যা ৭০০ ছাড়াতে পারে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৮৭ শতাংশ ভোটার অংশগ্রহণে হাসান পেয়েছেন ৯৭.৬৬ শতাংশ ভোট। নির্বাচনের আগে বহু বিরোধী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হয় এবং ভোটের সময় কারফিউ ও ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

ক্ষমতাসীন চামা চা মাপিন্দুজি (সিসিএম) দল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ‘গণহত্যার’ খবরগুলো অতিরঞ্জিত।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X