কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। হায়লি গুব্বি নামের আগ্নেয়গিরিটি আফার অঞ্চলে অবস্থিত। খবর এএফপির।

গত রোববার (২৩ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে হওয়া অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে প্রায় ১৪ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠেছে বলে জানিয়েছে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার।

রিফট ভ্যালি এলাকায় অবস্থিত এ আগ্নেয়গিরিটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এলাকা হিসেবে পরিচিত, যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়।

ছাইয়ের ধোঁয়া ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যদিও সেগুলোর সত্যতা যাচাই করা হয়নি।

গবেষকদের মতে, হায়লি গুব্বি আগের শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল হোলোসিন প্রায় ১২ হাজার বছর আগে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X