কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ
সেনাপ্রধান নিহত

লিবিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত
লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদসহ চারজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার লিবিয়ার সরকার অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্য ও লিবিয়ান সশস্ত্র বাহিনীর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তিন দিনের শোককালীন সময়ে সব সরকারি প্রতিষ্ঠান অর্ধনমিত পতাকা উত্তোলন করবে এবং সব ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি যেন তাদের আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত্বনা প্রদান করেন।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি সরকারি প্রতিনিধিদল আঙ্কারায় পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিবিয়া ইতালীয় উপনিবেশ থেকে মুক্তির ৭৪তম বার্ষিকী উপলক্ষে ২৪-২৫ ডিসেম্বর স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময়ে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে জাতীয় শোকের কারণে এবারের উদযাপন শোকাবহ পরিবেশে পালন করা হবে।

এদিকে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মোহাম্মদ মেনফিও মোহাম্মদ আল-হাদ্দাদ ও অন্যান্য নিহত সামরিক কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, ত্রিপোলিগামী ফ্যালকন-৫০ জেট বিমানের ধ্বংসাবশেষ আঙ্কারার দক্ষিণে হায়মানা এলাকায় পাওয়া গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X