সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট : ২৩ মে ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ডিআর কঙ্গোয় ইবোলার ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’

ডিআর কঙ্গোয় ইবোলার ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও
ডিআর কঙ্গোয় ইবোলার ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ইবোলা পরিস্থিতির ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ পর্যায়ে রয়েছে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস।

ডব্লিউএইচও’র গবেষণা ও উন্নয়নবিষয়ক উপদেষ্টা ভাসি মূর্তি বলেন, বর্তমানে যে ভ্যাকসিনটি নিয়ে কাজ চলছে সেটি ‘সবচেয়ে সম্ভাবনাময়’। তিনি জানান, এটি বহুল ব্যবহৃত ইবোলা ভ্যাকসিন এরভেবোর সমমানের হতে পারে, যা জাইর প্রজাতির ইবোলার বিরুদ্ধে ব্যবহৃত হয়।

টেড্রোস বলেন, আমরা এখন ঝুঁকি মূল্যায়ন সংশোধন করে জাতীয় পর্যায়ে অত্যন্ত উচ্চ, আঞ্চলিক পর্যায়ে উচ্চ এবং বৈশ্বিক পর্যায়ে নিম্ন হিসেবে নির্ধারণ করছি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় ইবোলার ৮২টি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

এদিকে প্রতিবেশী দেশ উগান্ডার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে ডব্লিউএইচও। দেশটিতে বুন্ডিবুগিও প্রজাতির ইবোলায় আক্রান্ত দুজন শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা সবাই ডিআর কঙ্গো থেকে ভ্রমণ করে এসেছিলেন।

ইবোলা একটি বিরল কিন্তু প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। বুন্ডিবুগিও প্রজাতির ইবোলা তুলনামূলক কম প্রাণঘাতী হলেও এটি বিরল হওয়ায় প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ ও চিকিৎসা ব্যবস্থা সীমিত।

বিশেষজ্ঞদের মতে, ইবোলা ভাইরাস সাধারণত প্রাণীদের মধ্যে সংক্রমিত হয়, বিশেষ করে ফলখেকো বাদুড়ের মাধ্যমে। তবে আক্রান্ত প্রাণী ধরার বা খাওয়ার মাধ্যমে কখনো কখনো মানুষের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ে।

কালবেলা/এমজে/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X