কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

সুদানে ড্রোন হামলায় নিহত ১৪, বেশিরভাগই নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। নিহতদের বেশিরভাগই নারী বলে জানা গেছে। খবর আরব নিউজের।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার স্থানীয় বাজার এলাকায় একত্রে বসে থাকা নারী ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সেখানে তারা খাবার ও চা বিক্রি করছিলেন। হঠাৎ ড্রোন হামলায় ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন।

সরকারি এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হতাহতের সংখ্যা যাচাই করার কাজ চলছে। তবে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে ১৪টি মরদেহ উদ্ধার করেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। নিরাপত্তাজনিত কারণে তারা নাম প্রকাশ করেননি।

এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হচ্ছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য যাচাই করা যায়নি।

উল্লেখ্য, সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির দারফুর অঞ্চল বর্তমানে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X