কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ধ্বংস হওয়া সামরিক যান। ভিন্ন ঘটনার ছবি
ধ্বংস হওয়া সামরিক যান। ভিন্ন ঘটনার ছবি

সুদানের সেনাবাহিনী দাবি করেছে, চলতি মাসের প্রথমার্ধে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪টি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী দেশের বিভিন্ন ফ্রন্টে আরএসএফের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্লু নাইল অঙ্গরাজ্যের কুরমুক শহর পুনর্দখলের কথাও উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ১ থেকে ১৫ জুন পর্যন্ত অভিযানে আরএসএফের ২০৫টি যুদ্ধযান, ১৭টি সামরিক সরঞ্জামবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে, ২১টি যুদ্ধযান জব্দ করা হয়েছে এবং ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দারফুরে ৭৬টি যুদ্ধযান ও ১৭টি ট্রাক ধ্বংস করা হয়েছে। দক্ষিণ কর্দোফানে ১৯টি যুদ্ধযান ধ্বংস এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া উত্তর কর্দোফানে ৫৪টি যুদ্ধযান ধ্বংস, ৩টি ড্রোন ভূপাতিত এবং বহু আরএসএফ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হোয়াইট নাইল অঙ্গরাজ্যে আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সুদানের সেনাবাহিনী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইনালে ইয়ামালকে নিয়ে যে ছক কষেছেন মেসি

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

১০

বেলজিয়ামে তাপপ্রবাহে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

১১

ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

১২

কুসংস্কারের কারণে ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া

১৩

ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা

১৪

‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট, সন্ধান মিলছে না পল্লী চিকিৎসকের

১৫

পাউবোর ব্লক বাঁধ পানির নিচে, পানিবন্দি ৭ হাজার মানুষ

১৬

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

১৭

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

১৮

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৯

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

২০
X