কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন, যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশত্যাগী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট ম্যাগাজিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির সম্পাদক পালকি শর্মার সঙ্গে ওই আলাপকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশ ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে মন্তব্য করতে চাইলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেন, ‘অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। তারা সেখানে বসবাস করেন। শেখ হাসিনা দেশের বাইরে থাকলে—তাকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই, বাংলাদেশ স্বাভাবিক হওয়ার দিকে মনোনিবেশ করুক।’

তিনি আরও বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে। জনগণের আস্থা ফেরাতে হবে। শেখ হাসিনার বিষয়টি উদ্বেগের। তবে এটি রাজনৈতিক ইস্যু। রাজনৈতিকভাবে এর সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর তারা বিদেশে থাকেন। বাংলাদেশ স্থিতিশীল রাখা নিশ্চিতের ওপর আমি অগ্রাধিকার দেব।’

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে স্থিতিশীলতা দ্রুত আসতে হবে। সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই, বাংলাদেশ স্বাভাবিক অবস্থার দিকে মনোনিবেশ করুক। কীভাবে দেশ পরিচালিত হবে তা সিদ্ধান্ত নিতে জনগণকে সম্পৃক্ত করা হোক।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এখন পর্যন্ত তিনি ভারতেই আছেন। বাংলাদেশে তার নামে ছাত্র-জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। এ সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায়বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন।

এদিকে কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ায় তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন অবস্থান করছেন বলে খবর বেরোয়। তার এ ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ফলে তার ভাগ্যে আসলে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X