কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘কালমেগির’ পর ধেয়ে আসছে ‘ফাং-ওয়ং’, সুপার টাইফুনের পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত

কালমেগির পর ফিলিপাইনের পূর্ব উপকূলে এগিয়ে আসছে টাইফুন ফাং-ওয়ং নামের একটি ঘূর্ণিঝড়। এটি স্থানীয়ভাবে উওয়ান নামে পরিচিত। এর প্রভাব দেশজুড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসার কর্মকর্তা এস্তারেজা।

শনিবার (০৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর (পাগাসা) জানিয়েছে, টাইফুন ফাং-ওয়ং দেশের পূর্ব উপকূলে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। রোববার রাতে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞ বেনিসন এসতারেজা জানিয়েছেন, ফাং-ওয়ং-এর ব্যাপক ঘূর্ণিঝড় চক্রাকার ব্যাস প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার। এটি ফিলিপাইনজুড়ে প্রভাব ফেলতে পারে। বর্তমানে এর সর্বোচ্চ প্রভাবে সৃষ্ট ঝড়ের গতিবেগ ১৪০ কিলোমিটার। এটি স্থলভাগে পৌঁছানোর আগে এটি ১৮৫ কিলোমিটার বেগে শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এর প্রভাবে ঘরবাড়ি ধ্বংস, গাছপালা ও কাঠামো ভেঙে পড়ার মতো বিপর্যয় ঘটতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব ফিলিপাইনের বিকল অঞ্চল ও সামার প্রদেশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা পাহাড়ধস ও ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়াবে। এ ছাড়া উত্তর ও মধ্য লুজন এলাকায়ও ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

পাগাসা উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। সমুদ্র উপকূলে পাঁচ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস ও প্রচণ্ড ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, ফাং-ওয়ং-এর আগমনের আগে বিভিন্ন স্থানীয় সরকার সোমবারের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া দেশটির জাতীয় বিমান সংস্থা ফিলিপাইন এয়ারলাইন্স কিছু ফ্লাইট বাতিল করেছে।

এদিকে সম্প্রতি টাইফুন কালমায়েগি দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওই ঝড়ে ফিলিপাইনে ২০৪ জন এবং ভিয়েতনামে ৫ জন নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ৫ লক্ষাধিক মানুষ। ভিয়েতনামে প্রায় ২,৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X