কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি ভূমিকম্পের কবলে পড়া রাজধানী ঢাকার বাসিন্দারা বড় আতঙ্কে আছেন। বিপদের ঝুঁকি বাড়ছে বলেই মত দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি সমীক্ষা বলছে, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফল্ট বা ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে। এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে।

এই আশঙ্কার মধ্যেই জাতিসংঘের নতুন ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্সটস-২০২৫-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে ঢাকার জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ, যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্রুত নগরায়ণ, গ্রাম থেকে মানুষের ব্যাপক আগমন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ স্থানান্তরই ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ।

জাতিসংঘ জানায়, ঢাকার বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বে শীর্ষস্থান দখল করবে। ফলে আগামীতে ঢাকার জনসংখ্যা আরও কয়েক কোটি বাড়তে পারে।

নতুন তালিকায় ইন্দোনেশিয়ার জাকার্তা ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে প্রথম স্থানে আছে। তবে ২০৫০ সালের মধ্যে জাকার্তা উপকূলীয় জলবায়ু ঝুঁকি ও ডুবে যাওয়ার আশঙ্কার কারণে জনসংখ্যা হ্রাসের মুখে পড়তে পারে বলে উল্লেখ করা হয়।

এশিয়া এখনো মেগাসিটির প্রধান কেন্দ্র। বিশ্বে বিদ্যমান ৩৩ মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় এবং শীর্ষ ১০-এর ৯টিই এই অঞ্চলে। ১৯৭৫ সালে এশিয়ায় মেগাসিটির সংখ্যা ছিল মাত্র ৮টি।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নগরায়ণের এই গতির কারণে ঢাকার সামনে অবকাঠামো সংকট, পানি-জলাবদ্ধতা, ট্রাফিক ও বাসযোগ্যতার চ্যালেঞ্জ আরও কঠিন হবে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন পদ্ধতিতে শহরের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। ঘনবসতিপূর্ণ ১ কিমি গ্রিডে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১,৫০০ জন থাকলেই সেটিকে শহর হিসেবে গণ্য করা হচ্ছে। এ ছাড়া, মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার হতে হবে।

জাকার্তা ও ঢাকা ছাড়া তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টোকিও (৩ কোটি ৩৪ লাখ)। এ ছাড়া রয়েছে নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ) ও সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে একমাত্র শহর মিশরের কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। লাতিন আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ)। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সবচেয়ে বড় শহর এখন লাগোস।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X