কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে রসুন উপহার দেওয়াই যেখানে প্রথা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়েতে বর-কনেকে শুভকামনা জানিয়ে উপহার প্রদানের রীতি সারা বিশ্বেই দেখা যায়। দেশ, সংস্কৃতি, সমাজভেদে উপহারের ধরন হয় আলাদা আলাদা। এসবের কিছু কিছু আমাদের কাছে তাজ্জব মনে হলেও দীর্ঘ সামাজিক ইতিহাসে সেসবই কাম্য। এমনই এক রীতি চীনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে। সেখানকার বহুকালের একটি ঐতিহ্য হলো বিয়েতে কনেপক্ষ থেকে বরপক্ষকে রসুন উপহার দেওয়া।

প্রদেশটির গ্রামীণ হাক্কা অঞ্চলের। সেখানে বিয়ের দিন কনের পরিবারের লোকজন রসুনসহ বিভিন্ন ধরনের রান্নার উপকরণ বাহারি সাজে সাজান। তারপর লাল ফিতায় বেঁধে পাঠিয়ে দেন বরের বাড়িতে। এই উপহারকে নবদম্পতির ভবিষ্যতের জন্য আশাবাদ ও আশীর্বাদের একটি স্মারক হিসেবে মনে করা হয়।

বরের বাড়িতে যাওয়া উপহারের মধ্যে রসুন ছাড়াও থাকে ধনেপাতার মতো একধরনের উপকরণ। চীনাদের বিশ্বাস, এটি কনেকে নতুন সংসারে পরিশ্রমী করে তোলে। থাকে পেঁয়াজের কলি। এটি কনের সুস্থ সন্তান লাভের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আর সংসারে খরচ-খরচার বিষয়ে কনেকে পটু করে তোলে রসুন।

প্রসঙ্গত, রসুন একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান, যা প্রতিদিন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হৃদরোগের ঝুঁকি কমে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হজমশক্তি ভালো হয়। এতে থাকা সালফার ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে, সর্দি-কাশি কমায় এবং ভালো ঘুমে সহায়তা করে।

গবেষকদের মতে, খালি পেটে কাঁচা রসুন খাওয়া সবচেয়ে উপকারী। তবে কারো পেটে গ্যাস, অম্বল বা অতিরিক্ত গরমের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, কারণ অতিরিক্ত রসুন শরীরের ক্ষতিও করতে পারে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X