কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে মধ্যরাতে নদীতে পড়ল বাস, নিহত ১৮

নেপালে মধ্যরাতে বাস দুর্ঘটনা। ছবি : কাঠমান্ডু
নেপালে মধ্যরাতে বাস দুর্ঘটনা। ছবি : কাঠমান্ডু

নেপালে একটি বাস দুর্ঘটনায় ১৮ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে রাজধানী কাঠমান্ডুর নিকটবর্তী চিনাধারা এলাকায় এই ঘটনা ঘটে।

ধাদিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা এই তথ্য নিশ্চিত করেন।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ধাদিংয়ে পোখরা থেকে একটি যাত্রীবাহী বাস কাঠমান্ডু অভিমুখে রওনা হয়। বাসটি বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরৌন্ডির কাছে চিনাধারা এলাকায় পৌঁছালে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে অন্তত ১৮ জন নিহত হয়। আহত হয় আরো ২৫ জন। এ সময় গাড়িতে ৩৫ জনের বেশি যাত্রী ছিল।

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি জানিয়েছেন, আহত ২৫ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নেপালের সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি মধ্য রাতে ঘটেছে। অন্ধকার থাকার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X