কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার আকাশপথ বন্ধ ঘোষণা

পুরোনো ছবি
পুরোনো ছবি

সিরিয়ার সিভিল এভিয়েশন অথরিটি দেশের আকাশপথের একাংশ আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের এয়ার করিডরগুলো শনিবার দুপুর ১২টা (গ্রিনউইচ মান সময় ৯টা) থেকে ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বিবৃতিতে বন্ধের কারণ বা এর পেছনের কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে এ ধরনের আকাশপথ বন্ধের ঘোষণা সাধারণত সামরিক কার্যক্রম, নিরাপত্তা উদ্বেগ বা অন্যান্য জরুরি পরিস্থিতির কারণে করা হয়।

বিবৃতিতে বলা না হলেও এটি স্পষ্ট যে, ইরানে ‍যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের পাল্টা হামলার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া।

সিরিয়ার এই ঘোষণা আসার পর আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। ফ্লাইট অপারেটরদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যাতে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বর্তমানে ইরান ইস্যুতে হলেও সিরিয়ায় চলমান অস্থিরতা ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের আকাশপথ বন্ধের ঘটনা এর আগেও দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ে আরও তথ্যের জন্য সিরিয়ার কর্তৃপক্ষের পরবর্তী বিবৃতির অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। সে সঙ্গে ইরান পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X