কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহত ছাত্রীর সংখ্যা বেড়ে ২৪

হামলার পর ধোঁয়া উড়ছে। ভিন্ন ঘটনার ছবি
হামলার পর ধোঁয়া উড়ছে। ভিন্ন ঘটনার ছবি

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। শনিবার দুপুরে এ বরাতে খবর প্রকাশ করে আলজাজিরাও।

এর আগে খবরে বলা হয়েছিল, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরবর্তীতে প্রকাশিত তথ্যে নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে উল্লেখ করা হয়েছে।

হামলার ফলে স্কুল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় ও হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক মহল থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X