কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় আইআরজিসি কমান্ডার নিহত

মোহাম্মদ পাকপুর। ছবি: সংগৃহীত
মোহাম্মদ পাকপুর। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছে। একই প্রতিবেদনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহতের দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত ইরান দাবির পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি।

এদিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে সংখ্যাটি ৪০ উল্লেখ করা হয়।

জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।

স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

এদিকে জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।

শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট নয়। ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দাবি করেছে, ইরানই এসব হামলা করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X