কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দৃঢ়চেতা : কিম জং উন

কিম জং উন নারী দিবসে নারীদের দৃঢ়চেতা উল্লেখ
কিম জং উন নারী দিবসে নারীদের দৃঢ়চেতা উল্লেখ । ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নারীদের শারীরিকভাবে দুর্বল এবং সাদামাটা চেহারার বলে অভিহিত করেছেন। তবে একইসঙ্গে তিনি নারীদের বিপ্লবের শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করে ধন্যবাদও জানিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএর বরাত দিয়ে এনডিটিভি জানায়, কিম কোরীয় নারীদের অসাধারণ প্রচেষ্টার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

সংবাদ সংস্থাটি কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের নারীরা যখন তাদের অপূরণীয় দায়িত্ব ও ভূমিকা পালনের মাধ্যমে দেশপ্রেমের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তখন আমাদের সমাজ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।

কিম জং উন বলেন, আমাদের সমসাময়িক নারীরা বিপ্লবের এক শক্ত খুঁটিতে পরিণত হয়েছেন। যদিও তারা শারীরিকভাবে দুর্বল, তবুও তারা স্পষ্টতই দৃঢ়চেতা। তাদের সাদামাটা চেহারার আড়ালে লুকিয়ে থাকে সাহস এবং তাদের মুখের বলিরেখা কঠোর পরিশ্রমের সাক্ষ্য দেয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে তার স্ত্রী রি সোল জু এবং কন্যা জু আয়ে-কেও দেখা গেছে। কিমের উত্তরসূরি হিসেবে যাকে নিয়ে জোর আলোচনা চলছে, সেই কিশোরী কন্যাকে তার বাবার হাত ধরে থাকতে দেখা যায়।

কিম আরও বলেন, আমি গর্বের সঙ্গে বলতে চাই যে, আমাদের প্রিয় কোরীয় নারীরা অন্য দেশের নারীদের তুলনায় সত্যিই সুন্দর এবং মহান।

তিনি আরও বলেন, কোরীয় নারীরা যারা কঠিন সময়ে সৎ ছিলেন, শোকের মুহূর্তে অবিচল ছিলেন এবং মৃত্যুর মুখেও সাহসী ছিলেন, তারা বিপ্লবের ইতিবৃত্তে ও ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য কীর্তি লিপিবদ্ধ করেছেন। এই কীর্তিগুলো এখনো আমাদের স্মৃতিতে অমলিন এবং আমাদের শক্তিশালী আধ্যাত্মিক ভিত্তি হিসেবে কাজ করছে।

কিমের এই ভাষণের পর উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন এবং তাকে করতালি দিয়ে অভিবাদন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X